শিক্ষা

আল-জাজিরার প্রতিবেদন নোবিপ্রবি’র প্রত্যাখ্যান

নোবিপ্রবি প্রতিনিধি : সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা কর্তৃক প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস্ ম্যান’ প্রতিবেদনকে ভিত্তিহীন ও বাংলাদেশ বিরোধী যড়যন্ত্র আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, যখন বাংলাদেশে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে তখনই কতিপয় কুচক্রী মহল বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশকে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি আল-জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস্ ম্যান’ নামক অসৎ উদ্দেশে নির্মিত প্রতিবেদনে সাজানো, ভিত্তিহীন ও বাংলাদেশ বিরোধী বক্তব্য প্রচার করে। আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের সাথে গভীর সম্পর্কের কারণে রাজনৈতিকভাবে আল-জাজিরা যুদ্ধাপরাধীদের বিচার ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে শুরু থেকে বাংলাদেশ সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছে।

তারই ধারাবাহিকতায় গত ২ ফেব্রুয়ারি প্রচারিত ভিডিও চিত্রে বাংলাদেশ সম্পর্কে যে তথ্য উপস্থাপন করেছে তা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের পরিকল্পনা মাত্র। সংবাদ প্রচারের রীতিনীতি ও নৈতিকতায় আল জাজিরা ইতোমধ্যে বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ। তার প্রমাণ হিসেবে অনেক দেশ তাদের প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা