শিক্ষা

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ মরিয়ম বেগম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ মরিয়ম বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

মঙ্গলবার ঢাকার সোহওরায়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মরিয়ম বেগমের ছোট ছেলে ভুঁইয়া নন্দিত নাহিয়ান বলেন, আম্মা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আজকে অসুস্থবোধ করায় আম্মাকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখানেই তিনি মারা যান।

নাহিয়ান জানান, তার মায়ের মরদেহ মোহাম্মদপুরের গজনবী রোডে তাদের বাসায় রাখা হয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে রায়েরবাজার গোরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক মরিয়ম বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার স্ত্রী। মান্নান ভূঁইয়া ২০১০ সালে মারা যান।

মরিয়ম বেগমের জন্ম ১৯৪৮ সালে ৮ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন তিনি।

ঢাকা কলেজ ছাড়া কবি নজরুল কলেজের উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেন তিনি। এছাড়া আরও অনেক কলেজে পড়িয়েছেন মরিয়ম বেগম।

মরিয়ম বেগমের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের পক্ষ থেকে শোক জানিয়েছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা