সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি বিকেলে 
শিক্ষা

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি বিকেলে 

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে সোমবার (১১ জানুয়ারি) বিকেল ৩টায়। রাজধানী থেকে কেন্দ্রীয়ভাবে এ ভর্তির লটারি কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে লটারি প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফর (মাউশি)। সারাদেশে ৮০ হাজার আসনের বিপরীতে এবার ৫ লাখ ৭৩ হাজার ৩১১টি আবেদন পড়েছে বলে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ভর্তির লটারি নির্ভুল করতে দুই দফা ট্রায়াল লটারি করা হয়েছে। আশা করি লটারির মাধ্যমে শিক্ষার্থীরা পছন্দের স্কুল পাবে।

তিনি বলেন, সোমবার বিকেল ৩টায় লটারি হবে। শিক্ষামন্ত্রী এ লটারি উদ্বোধন করবেন। বিকেল ৫টা থেকে নির্ধারিত লিংকগুলোতে ফলাফল প্রচার শুরু করা হবে। লটারি কার্যক্রম ইউটিউব ও ফেসবুক লাইভে প্রচার করা হবে।

সারাদেশের লটারি সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে হবে। শিক্ষামন্ত্রী উদ্বোধনের পর লটারি শুরু হবে। প্রথমে রাজধানীর স্কুলগুলো এরপর পর্যায়ক্রমে মহানগরী, জেলা ও উপজেলা শহরের সবমিলিয়ে ৩৯০টি স্কুলে লটারি হবে।

লটারির কার্যক্রম অনলাইনে প্রচার করা হবে। এছাড়া স্কুল কর্তৃপক্ষ তার আইডি ও পার্সওয়ার্ড দিয়ে এ লটারি দেখতে পারবে। শিক্ষার্থী, অভিভাবক স্কুলে গিয়ে তা দেখার সুযোগ পাবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা