শিক্ষা

২ কিমি মধ্যে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকলে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে স্কুল নির্মাণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার ( ৭ জানুয়ারি) কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, আলী আজম মো. নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম এবং কাজী মনিরুল ইসলাম বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাড়ে ৬ কিলোমিটারের মধ্যে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকা নিয়ে আলোচনা হয়।এ বিষয়ে কমিটি মন্ত্রণালয়কে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়। বৈঠকে মন্ত্রণালয় জানায়, নাচোলের বাসুগ্রামে কোনও সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই।

সবচেয়ে কাছের স্কুল আছে সাড়ে ৬ কিলোমিটার দূরে। বাকি তিনটি স্কুলই ৭ কিলোমিটার দূরে। বৈঠকে বাসুগ্রামকে অগ্রাধিকার ভিত্তিতে ১ হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্তি করতে বলে। একই সঙ্গে যেখানে সর্বনিম্ন ২ কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নেই, সেখানেও অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য ফেরদৌসী ইসলাম সাংবাদিকদের বলেন, গত বৈঠকে বিষয়টি আমিই তুলেছিলাম। নাচোল এলাকায় স্কুল না থাকায় বৈঠকে বিষয়টি তুললে মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়। মন্ত্রণালয়কে বিস্তারিত জানিয়েছে। কমিটি ২ কিলোমিটারের মধ্যে স্কুল না থাকলে সেখানে প্রাইমারি স্কুল নির্মাণ করতে বলেছে।

বৈঠকে পূর্ববর্তী বদলি নীতিমালা বাতিল বা সংস্কার কেন প্রয়োজন সে বিষয়ে মন্ত্রণালয়কে কমিটির কাছে বিস্তারিত ব্যাখ্যা প্রদানের সুপারিশ করা হয়। বৈঠকে ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্পের মোট ৩৫৬টি স্কুলের মাঝে প্রাথমিকভাবে ১৬০টি স্কুলের দৃষ্টিনন্দনকরণের নকশা উপস্থাপন করা হয়। বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের অফিস দৃষ্টিনন্দন করার সুপারিশ করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা