শিক্ষা

বেরোবি উপাচার্যের অনিয়ম, উপ-উপাচার্য অবরুদ্ধ

বেরোবি প্রতিনিধি : মাসের পর মাস ক্যাম্পাসে অনুপস্থিত থেকেই ক্যাম্পাস পরিচালনা করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

উপাচার্যের এ দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে এবং তার সার্বক্ষণিক উপস্থিতির দাবিতে উপ-উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনাকে বৃহস্পতিবার অবরুদ্ধ করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে তাকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

উপ-উপাচার্যের সঙ্গে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হাফিজুর রহমান সেলিমকেও অবরুদ্ধ করে রাখা হয়েছে।

অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ড. মতিউর রহমান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে থাকেন না। রেজিস্ট্রারও ক্যাম্পাসে অফিস করেন না। ঢাকায় লিয়াজোঁ অফিসের নামে তারা ঢাকায় থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন। ঢাকায় বিশ্ববিদ্যালয়ের হাওয়া ভবন বানিয়ে দুর্নীতি ও অনিয়ম করে যাচ্ছে একটি সিন্ডিকেট। নিয়োগ, ভাইভা, সিন্ডিকেট সভা থেকে শুরু করে সবকিছু ঢাকা থেকে হয়।

এ ছাড়াও পতাকা বিকৃতির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করা তো দূরে থাক উল্টো অপরাধীদের পক্ষ নিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন যা দেশের ও জাতির জন্য অপমানের।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ক্যাম্পাসে উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ ও রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। অনেকেই অফিস না করে নিয়মিত বেতন তুলে খাচ্ছেন। একটি সিন্ডিকেট নানান অনিয়ম করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। আমাদের দাবি ক্যাম্পাসে অতিদ্রুত উপাচার্যকে আসতে হবে এবং এসব অনিয়ম দুর্নীতিরোধ করতে হবে। এ সময় পতাকা বিকৃতিকারীদেরও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এতে শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, ড. তুহিন ওয়াদুদ, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলম প্রমুখ অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা