শিক্ষা

টেলিটক মোবাইলে জানা যাবে এইচএসসির ফল

নিজস্ব প্রতিবেদক : সরকারি মোবাইলফোন অপারেটর টেলিটকের মাধ্যমে আসন্ন এইচএসসির ও সমমানের ফল প্রকাশ করার উদ্যোগ নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। শুক্রবার (৮ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তথ‌্য জানানো হয়েছে।

২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে বোর্ডগুলো। টেলিটকের মাধ্যমে এই রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা।

আন্তঃশিক্ষা বোর্ড-সূত্রে জানা গেছে, যারা রেজিস্ট্রেশন করবে তারা ফল প্রকাশের দিন ঘরে বসেই তা সংগ্রহ করতে পারবেন। এজন্য প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে টেলিটক।

টেলিটকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলফোনের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

তবে, যশোর শিক্ষাবোর্ড থেকে পরীক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলফোন নম্বর আগে থেকেই সংগ্রহ করেছে। এসএমএসের মাধ্যমে তাদের ফল জানিয়ে দেয়া হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা