শিক্ষা

বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির বিবেচনা করে বাড়ানো হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।
ছুটি ৩১ মার্চ থেকে বাড়িয়ে আগামী ঈদুল ফিতর পর্যন্ত করার কথা ভাবছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রমজানের ছুটির সাথে গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করে ছুটি বাড়ানো হতে পারে। সরকার ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সময় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানও ছুটি থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো ছাড়া এ মুহূর্তে আর কোনো বিকল্প দেখছি না।
সরকার ইতোমধ্যে সরকারি ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতির উন্নতি না হলে এ ছুটি বাড়তে পারে। এ ছাড়া আগামী ২৩ এপ্রিল থেকে রমজান শুরু হবে। রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। দীর্ঘ দিন বন্ধ থাকতে পারে এমন শঙ্কা বিকল্প পদ্ধতিতে শিক্ষাদানের পদ্ধতি খোঁজা শুরু করেছে শিক্ষা সংশ্লিষ্ট দফতরগুলো। বন্ধের এ সময়টুকুতে গ্রীষ্মকালীন ছুটি অন্তর্ভুক্ত করা হবে।

এনিয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময় আরো বাড়ানোর বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। বন্ধের সময়ে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক টাচে রাখতে এটুআইর প্রযুক্তি সহায়তা এবং সংসদ টেলিভিশনের মাধ্যমে বাছাই করা শিক্ষকদের রেকডিং করা ক্লাস প্রচার করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে নেমে চোটে কাবু মামদানি

ফুটবল মাঠে নেমে গোলও করলেন, দলকে জিততেও সাহায্য করলেন। কিন্তু ম্যাচের আনন্দ ব...

সাত দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ জামায়াতের সমাবেশ

সাত দফা দাবি বাস্তবায়ন এবং কয়েকটি সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে অবস্থান তুলে ধরতে...

ঢাকা-গোপালগঞ্জসহ ৮ জেলায় মোতায়েন ৯০ প্লাটুন বিজিবি

দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা