শিক্ষা

শিক্ষার্থীদের ভিসা আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র

সান নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষার্থীদের নতুন ভিসার আবেদন নিতে শুরু করছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। রোববার (১৫ নভেম্বর) থেকে এ আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার থেকে এফ (শিক্ষা ও ভাষা সংক্রান্ত), এম (বৃত্তিমূলক) ও জে (দর্শনার্থী বিনিময়) ক্যাটাগরিতে ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু করবে দূতাবাস। করোনার কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।

আবেদনকারীদের ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

এতে জানানো হয়, আবেদনকারীদের www.ustraveldocs.com/bd ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে তাদের প্রোফাইল আপডেট/হালনাগাদ করতে হবে এবং সংশ্লিষ্ট ভিসা ফি দেয়ার পর অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে।

অবশ্য যুক্তরাষ্ট্র দূতাবাস জীবন বা মৃত্যুর মতো অত্যন্ত জরুরি পরিস্থিতিতে আবেদনকারীদের জন্য জরুরি ভিসা সেবাদান কার্যক্রম সবসময়ের জন্য চালু রেখেছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে www.ustraveldocs.com লিংকে ক্লিক করে।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত আবেদন ফি (এমআরভি) বৈধ থাকবে এবং এই আবেদন ফি ব্যবহার করে আগামী ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকারের জন্য সময় নেয়া যাবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

শিক্ষার্থী ভিসা নবায়নের জন্য আবেদনকারীদের স্মরণ করিয়ে দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী তাদের পুরনো বা একই শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয় নিয়ে লেখাপড়া অব্যাহত রাখতে চান তাদের সাক্ষাৎকার ছাড়াই ভিসা নবায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। এছাড়া এফ২ ভিসার অধীনে স্বামী/স্ত্রী ও তাদের ২১ বছরের কম বয়সী সন্তানের ভিসা নবায়নের আবেদনও নেয়া হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা