সমন্বিত ভর্তি পরীক্ষায় একমত অধিকাংশ বিশ্ববিদ্যালয়
শিক্ষা

সমন্বিত ভর্তি পরীক্ষায় একমত অধিকাংশ বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে আবাসন সমস্যাসহ বহুবিধ কারণে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১ নভেম্বর) চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

চার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার অংশ নেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোয় সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে পারি, তাহলে তা হবে মুজিববর্ষ এবং আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একটি বড় উপহার।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে নেওয়ার চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। অধিকাংশ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে এ বিষয়ে তাদের ঐকমত্যও জানিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মহামান্য রাষ্ট্রপতিও এ বিষয়ে তার অভিপ্রায় স্পষ্ট করে ব্যক্ত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি পর্যালোচনা সংক্রান্ত এই ভার্চুয়াল আলোচনায় উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহসহ কমিশনের অন্যান্য সদস্য যুক্ত ছিলেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ব্রাজিল অধ্যায়ের ইতি নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

জমে উঠেছে ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারার হাট

ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে অবস্থিত দেশের সর্ব...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা