শিক্ষা

ষষ্ঠ থেকে নবম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড (মাউশি)। আঞ্চলিক উপ-পরিচালকদের মাধ্যমে সংক্ষিপ্ত এই সিলেবাস দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে।

আগামী ১ নভেম্বর থেকে পরবর্তী দুই মাসের (নভেম্বর ও ডিসেম্বর) মধ্যে ৩০ কার্যদিবসে সিলেবাস অনুযায়ী পাঠদান শেষ করবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

গতকাল বৃহস্পতিবার মাউশির ওয়েবসাইটে (www.dshe.gov.bd) এই সিলেবাস প্রকাশ করা হয়েছে।

শুধু শিক্ষার্থীদের শিখন যোগ্যতা অর্জনের জন্য এই সিলেবাস করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মাউশির এক কর্মকর্তা। তিনি বলেন, পরবর্তী ক্লাসের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে।

এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা বা মূল্যায়ন করে ফলাফল নির্ধারিত হবে না। শিক্ষকরা শিক্ষার্থীদের ঘাটতি পূরণ এবং কোথায় সমস্যা রয়েছে, তা চিহ্নিত করবে এই সিলেবাস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা