সংগৃহীত ছবি
শিক্ষা

রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: তিনটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত ‘প্রকৌশল গুচ্ছ’ থেকে আগেই দুটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে। এবার প্রকৌশল গুচ্ছে শেষ পেরেক ঠুকলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

আরও পড়ুন: পবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপিত

সোমবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। একই সঙ্গে আবেদন শুরুর দিনক্ষণও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদসমূহে বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়।

প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী- আগামী ৪ জানুয়ারি থেকে সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ১৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে আবেদন করা প্রার্থীরা ১৫ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন: শনিবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি

প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হতে পারে ২৪ জানুয়ারি। ২৫ জানুয়ারি থেকে প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। এরপর ৮ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনীর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার শিফট ও বিস্তারিত সময়সূচি পরে জানাবে কর্তৃপক্ষ।

প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের পর নির্বাচনী পরীক্ষা (লিখিত) অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরীক্ষার জন্য পৃথক প্রবেশপত্র দেওয়া হবে। এ প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ১৬ ফেব্রুয়ারি।

আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে নির্বাচনী বা চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ মার্চ ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা