সংগৃহীত ছবি
শিক্ষা

ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়ে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরেছেন। তার আগে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি প্রদান

রোববার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে এ গণপদযাত্রার সমাপ্তি হয়। অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর তাঁতীবাজার গিয়ে তাদের কর্মসূচি শেষ করেন। ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিকেল ৩টার দিকে মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

তার আগে দুপুর আড়াইটায় ১২ সদস্য বিশিষ্ট শিক্ষার্থীদের ১টি প্রতিনিধি দল মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গেলে এ সময় পুলিশ সদস্যরা তাদেরকে ভেতরে নিয়ে যায়।

এই প্রতিনিধি দলে ছিলেন- সারজিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, হান্নান মাসুদ, সুমাইয়া আক্তার, আব্দুল কাদের, মেহেরুন্নেসা নিদ্রা, মো. মাহিন সরকার, আরিফ সোহেল ও আশিক।

এর পরে বিকেল সাড়ে ৩টায় গুলিস্তানের পাতাল মার্কেট এলাকায় ১ সংবাদ সম্মেলনে তারা দৃশ্যমান পদক্ষেপ নিতে এবং দ্রুত মামলা তুলে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

আরও পড়ুন: ট্রাম্পের ওপর হামলা নিন্দনীয়

তারা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের গ্রন্থাগারের সামনে হতে ছোট ছোট দল নিয়ে তারা জড়ো হতে শুরু করেন। এরপর দুপুর ১২টার দিকে তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই পদযাত্রা শুরু করেন। এই পদযাত্রায় ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হয়।

এই সময় মিছিলটি রাজধানীর গুলিস্তানে বঙ্গভবনের উদ্দেশে এগিয়ে যেতে থাকলে দুপুর ১টায় শিক্ষা ভবনের সামনে তাদের আটকানোর জন্য ব্যারিকেড দেন পুলিশ। তার পরে শিক্ষার্থীরা এই ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। পরে গণপদযাত্রা নিয়ে শিক্ষা ভবন এলাকা অতিক্রম করে সচিবালয়ের কাছে পৌঁছালে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এর পরে সচিবালয় গেট বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: শিক্ষার্থীদের আটকাতে ব্যারিকেড

তাদের এই কর্মসূচি রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশের আরও ব্যারিকেড লক্ষ্য করা যায়। এ সময় ব্যারিকেডের কারণে সামনে এগোতে না পেরে সড়কেই বসে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর একপর্যায়ে দুপুর পৌনে ২ টার দিকে গুলিস্তান জিরো পয়েন্টের ব্যারিকেড ভেঙে তারা বঙ্গবভনের দিকে রওনা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা