সংগৃহীত ছবি
শিক্ষা

শিক্ষার্থীদের আটকাতে ব্যারিকেড

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) দুপুর ১টায় রাজধানীর শিক্ষা ভবনের সামনে তাদের আটকানোর জন্য ব্যারিকেড দিয়েছিল পুলিশ। এর পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়।

তার আগে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে হতে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলনের ব্যানারে এই পদযাত্রা শুরু হয়। একই সাথে আন্দোলনে থাকা ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ গণপদযাত্রায় অংশ নিয়েছে।

এরপর তাদের পক্ষ থেকে জানানো হয় যে, রাজধানীর সকল শিক্ষার্থীরা বঙ্গভবনে রাষ্ট্রপতির বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন। এ সময় রাজধানীর বাইরে অন্যান্য সকল জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে। এদিকে সারা দেশের প্রায় ৫০টি জেলা হতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর সংখ্যাটি আরও বাড়তে পারে বলে জানান সমন্বয়করা।

প্রসঙ্গত, শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন, বঙ্গভবনে গণভবন অভিমুখে একটি গণপদযাত্রার ঘোষণা দেয় ছাত্র আন্দোলনের নেতারা। তাছাড়াও অন্যান্য জেলা হতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয় তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা