ছবি: সংগৃহীত
অপরাধ

ভারতীয় নারী পরিচয়ে প্রতারণা, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফেইক ফেসবুক আইডি খুলে অজ্ঞাত ভারতীয় নারীর পরিচয়ে বিভিন্ন ব্যক্তির আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রলুব্ধ করে পরবর্তীতে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন মো. আজিম খান বিদ্যুৎ (৩৭) নামে এক ব্যক্তি।

আরও পড়ুন: রিকশাচালকের মরদেহ উদ্ধার

তার প্রতারণার মাত্রা বেড়ে যাওয়ায় অবশেষে তিনি আটক হয়েছেন গোয়েন্দা জালে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন ডেকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভারতীয় নারীর পরিচয় ধারণকারী মো. আজিম খান বিদ্যুৎ (৩৭), পিতা- মোঃ আব্বাস আলী, সাং- নিশ্চিন্তপুর, থানা ও জেলা- ঠাকুরগাঁওকে শনাক্তপূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামির ব্যবহৃত ভারতীয় সিমসহ একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন: ট্রলিচাপায় কলেজ ছাত্রী নিহত

আসামি বিভিন্ন সময় ভারতীয় নারীর পরিচয়ে একাধিক ফেইক ফেসবুক আইডি খুলে বাংলাদেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়।

ফেসবুক ম্যাসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদের (চাকুরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তি) সাথে সখ্যতা তৈরি করে এক পর্যায়ে টার্গেটকে ভিডিও কল করে অজ্ঞাত নারীর নগ্ন ভিডিও প্রদর্শন করে এবং উক্ত ভিডিও কলের রেকর্ড সংরক্ষণ করে।

উক্ত আপত্তিকর ভিডিও কলের রেকর্ডে টার্গেটকৃত ব্যক্তি ও অজ্ঞাত নারীর নগ্ন ভিডিও দৃশ্যমান হয়। পরবর্তীতে ঐ ভিডিও চিত্র টার্গেটের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তা সামাজিক মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা