সংগৃহীত ছবি
সারাদেশ

রিকশাচালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: ফরিদপুর সদরের মেহগনি বাগান থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ইয়াবাসহ দুই আসামি গ্রেফতার

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের পদ্মা নদীর পূর্বপাড়ে সাইনবোর্ড এলাকায় সিদ্দিক দেওয়ানের মেহগুনী বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম মো. হারুন অর রশীদ (৪৫)। তিনি ফরিদপুর সদরের খালেক বাজার এলাকার মোক্কাদ্দেছ শেখ ও ছকিনা বেগমের সন্তান। ফরিদপুরের নগরকান্দার রামনগর ইউনিয়নের দুলার ডাঙ্গী আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে দুই ইটভাটাকে জরিমানা

পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. আব্দুল গফফার জানান, মৃতের মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা যাচ্ছে তার চালিত রিকশাটি হাতিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা