ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে মাদক-সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় রিপোর্টাস ইউনিটির আয়োজনে কিশোর গ্যাং, ইভটিজিং প্রতিরোধ ও মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: কমতে পারে রাতের তাপমাত্রা

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় সিরাজদীখান উপজেলার ইছাপুরা মডেল সরকারি উচ্চ-বিদ্যালয় অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদীখান রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদীখান থানা অফিসার ইনচার্জ (ওসি) মুজাহিদুল ইসলাম সুমন।

এ সময় আলোচনা করেন- ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, রাজদিয়া অভয় স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ বিশ্বজিত ঘোষ ও মালখানগর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল আলম।

আরও পড়ুন: ক্রেন সরে ট্রেন চলাচল স্বাভাবিক

সিরাজদীখান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এইচ আই লিংকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) সিরাজদীখান ট্রাফিক জোন ইনচার্জ মো. শাহ আলম মৃধা, ইছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুমন মিয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লিটু, ইছাপুবা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, স্কুলের ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা