ছবি: সংগৃহিত
অপরাধ

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি: ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি ফিরোজ শেখকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আরও পড়ুন: টেম্পুচাপায় কলেজছাত্রী নিহত

মামলার ৭২ ঘণ্টার পরে অভিযুক্তকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি দল।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বলেন, সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানসিক ভারসাম্যহীন নারী (৩২) তার বাবার বাড়ির কাছে একটি দোকানে চা পাতা ও চিনি কিনতে যান। ফেরার পথে আসামি ফিরোজ শেখ তার অটোভ্যানে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তুলে নিয়ে মাঠের নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করেন।

এই ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে (২৭ এপ্রিল) কোতোয়ালি থানায় ফিরোজ শেখের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে ফিরোজ শেখ মামলার খবরে পেয়ে আত্মগোপনে চলে যায়।

আরও পড়ুন: ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে হুঁশিয়ারি

অভিযোগ পাওয়ার পরে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি দল অভিযুক্তকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন।

সোমবার (২৯ এপ্রিল) রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন পরমানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফিরোজ শেখ র‌্যাবের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তিনি গ্রেফতার এড়াতে মামলার পর ফরিদপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা