ছবি সংগৃহিত
অপরাধ

শিশুকে পিটিয়ে মারলেন সৎ বাবা

জেলা প্রতিনিধি: শরীয়তপুরে সৎ বাবার হাতে রাবেয়া আক্তার নামে আড়াই বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির সৎ বাবা মঞ্জুরুল আলমকে আটক করেছে থানা পুলিশ।

আরও পড়ুন: আজ ২৭ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সোমবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, ৬ বছর আগে কুমিল্লা জেলার রুনা আক্তারের সঙ্গে বিয়ে হয় গাইবান্ধা জেলার রিকশাচালক রাশেদুলের। পরে তাদের সংসার জীবনে দু’টি মেয়ে সন্তান জন্মায়। তবে কয়েক মাস আগে রুনা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চট্টগ্রামের টিউবওয়েল শ্রমিক মঞ্জুরুল আলমের।

১৭ দিন আগে তারা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে। শরীয়তপুর জেলার সদর উপজেলার ডোমসার এলাকার স্থানীয় বাসিন্দা এসকেন্দারের বাসায় ভাড়া থাকতে শুরু করেন। কিন্তু আগের পক্ষের শিশু কন্যা রাবেয়াকে সাথে নিয়ে আসেন রুনা আক্তার।

আরও পড়ুন: কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গত সপ্তাহে রাবেয়া প্রস্রাব-পায়খানা করলে তার সৎ বাবা মঞ্জুরুল আলম শিশুটির হাত-পা বেঁধে নির্যাতন করেন। এতে শিশুটি শরীরের বিভিন্ন অংশে আঘাত পায়। রোববার রাতেও শিশুটিকে মারধর করেন সৎ বাবা।

এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোমবার বেলা ১১টার দিকে রাবেয়াকে সদর হাসপাতালে ভর্তি করেন তার মা। বিকেল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শিশুটির মা রুনা আক্তার জানান, আমার ২য় স্বামী তার মেয়েকে মারধর করেছে। গত কাল রাতেও অনেকটা ভালো ছিল রাবেয়া। আজ অসুস্থ হয়ে পড়লে আমি ১ জনের কাছ থেকে ধার করে ১০০ টাকা নিয়ে মেয়েকে সকালে হাসপাতালে ভর্তি করি। কিন্তু বিকেলে আমার মেয়েটি মারা যায়। আমার মেয়েকে আর কখনও পাবো না।

আরও পড়ুন: হরিপুরে হিট স্ট্রোকে নারী শ্রমিকের মৃত্যু

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মিতু আক্তার জানান, শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাছাড়াও শিশুটির শ্বাসকষ্ট ও জ্বর ছিল। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করি। কিন্তু তাকে নেওয়ার আগেই মারা যায়। যেহেতু শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তাই ময়নাতদন্ত করতে হবে।

শরীয়তপুর সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সৎ বাবা শিশুটিকে অমানুষিক নির্যাতন করতেন। ঘটনার পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে।

সান নিউজ/এমএইচ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা