সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

জেলা প্রতিনিধি: ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ট্রাক খাদে পড়ে পথচারী আহত

শুক্রবার (৮ মার্চ) সকাল থেকেই নারায়ণগগঞ্জের সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট এলাকা থেকে মেঘনা ঘাট টোল প্লাজা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা যানজটের কারণে গাড়িতেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ।

আরও পড়ুন: ভাঙ্গায় বাস উল্টে হতাহত ৩৩

নাজিমউদ্দিন নামে যাত্রী বলেন, ছুটির দিন হওয়ায় অসুস্থ মাকে দেখতে গ্রামের বাড়ি চট্টগ্রামে যাচ্ছি। রাস্তায় এত বেশি সময় লাগছে যে পৌঁছাতে বিকেল বা রাতও হয়ে যেতে পারে। অথচ আমাকে আগামীকাল ভোরের মধ্যেই নারায়ণগঞ্জে থাকতে হবে, অফিস আছে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, আজ ছুটির দিনে অনেকেই বিভিন্ন কাজে এই মহাসড়ক বেশি ব্যবহার করছেন। এতে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে মেঘনা ঘাটে টোল আদায়েও বিলম্ব হচ্ছে। তবে আমরা যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা