সংগৃহীত ছবি
সারাদেশ

হবিগঞ্জে গার্মেন্টসের গোডাউনে আগুন

জেলা প্রতিনিধি: হবিগঞ্জে প্লাজা পাল গার্মেন্টসের পঞ্চম তলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে গোডাউনে ঈদের জন্য আনা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে নারীর মৃতদেহ উদ্ধার

শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ৮টায় মাধবপুর উপজেলা পৌর শহরের কামিনী প্লাজা এলাকার এ অগিকাণ্ডের ঘটনা ঘটে।

মাধবপুর ফায়ার সার্ভিস প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় কাউন্সিলর শেখ জহির বলেন, রাত সাড়ে ৮টায় হঠাৎ পাল গার্মেন্টসের ৫ তলায় গোডাউনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিল্ডিং থেকে সবাই বের হয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত) মাহমুদুল হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

পাল গার্মেন্টস ও গোডাউনের মালিক সুখ দেব পাল বলেন, ঈদের জন্য প্রায় এক কোটি টাকার মালামাল গোডাউনে ছিল। সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা