সংগৃহীত
সারাদেশ

মসজিদে যাওয়ার পথে শিক্ষকের মৃত্যু

খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে মসজিদে ইমামতি করতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে মাওলানা রফিকুল ইসলাম (৫০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কলা বাগান থেকে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক রফিকুল ইসলাম উপজেলা নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের ওয়াজেদের আলীর ছেলে। তিনি উপজেলার নিকরাইল ইউনিয়নের খাশবিয়ারা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া সে সারপলশিয়া তালুকদার বাড়ী জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন : মদপানে দুই ব্যক্তির মৃত্যু

পরিবার সূত্রে জানা যায়, ভোরে মাওলানা রফিকুল ইসলাম স্থানীয় তালুকদার বাড়ী জামে মসজিদে ফজর নামাজ পড়াতে বের হন। পরে তাঁকে সারপলশিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করে পাথাইলকান্দি মা ও শিশু জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, প্রতিদিন ভোরে পায়ে হেঁটে তালুকদার বাড়ী মসজিদে নামাজ পড়াতে আসতেন। এরই ন্যায় বৃহস্পতিবার ভোরে নামাজ পড়াতে আসার পথে সারপলশিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে ছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা