সংগৃহীত ছবি
সারাদেশ

পিতা-পুত্রের হাতে যুবক খুন

জেলা প্রতিনিধি: পাবনায় পূর্ব শত্রুতার জেরে পিতা ও পুত্রের ছুরিকাঘাতে আবুল কাশেম (২৭) নামের এক যুবক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের শালগাড়ীয়া তালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম তালবাগান এলাকার আবুল হোসেনের ছেলে।তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানীতে চাকুরি করতেন।

আরও পড়ুন: ঘুমধুম সীমান্তে ফের গোলাগুলি

থানার ওসি রওশন আলী বলেন, সম্প্রতি ওই এলাকায় একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আবুল কাসেমের সঙ্গে একই এলাকার বখাটে সামির হোসেনসহ কয়েক যুবকের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে রোব্বার আবুল কাশেম তার বাড়ি থেকে বের হয়ে সামির হোসেনের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সামিরের বাবা লাড্ডু সুলতান তাকে দেখতে পান৷ পরে লাড্ডু সুলতান বাড়ি থেকে চাকু এনে আবুল কাশেমকে চাকু দিয়ে আঘাত করতে থাকে। এসময় সামির ও আরো ৭-৮ জন যুবক এসে তারাও কাশেমকে এলোপাথারি ছুরিকাঘাত করেন। এক পর্যায়ে আবুল কাশেমের নিথর দেহ মাটিতে পড়লে লাড্ডু সুলঅতান ও ছেলে সামিরসহ অন্যরা এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা কাশেমকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা থানার ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা