সংগৃহীত
সারাদেশ

গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে গণপিটুনিতে মো. রাহাত (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে ২ বিকাশ প্রতারক গ্রেফতার

শনিবার (২৪ ফেব্রুয়ারি) হাটহাজারীর সদরের নুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

রাহাত পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের বদু চৌধুরী বাড়ির শরাফাত উল্লাহ টিপুর ছেলে।

আরও পড়ুন : বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে নুর মসজিদ এলাকায় মাওলানা হাবিবুল্লাহর বাড়িতে চুরি করতে যায় ওই যুবক। আশপাশের লোকজন টের পেয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে মুমূর্ষু অবস্থায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, গণপিটুনির শিকার ওই যুবককে সকালে জরুরি বিভাগে আনার আগেই মৃত্যু হয়।

আরও পড়ুন : ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৯

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গণপিটুনিতে নিহত মো. রাহাতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা