ছবি: সংগৃহীত
সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ১   

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর: যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: উলিপুরে চোর চক্রের ৩ সদস্য আটক

আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর পিতা মনিরুজ্জামান কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়নের বাগদাহ গ্রামের মনিরুজ্জামানের সাথে একই গ্রামের দীন মোহাম্মদের ছেলে শামীম আক্তার মুকুল, জাহিদুল ইসলাম টিকুল ও মৃত ফজলু রহমানের ছেলে আব্দুল কাদেরের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন: হাতির তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যু

উক্ত বিরোধকে কেন্দ্র করে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মনিরুজ্জামানের ছেলে সজিব রায়হানকে কেশবপুর পৌর শহর থেকে শামীম আক্তার মুকুুুুলের নির্দেশে টিকুুুল, কাদের ও অজ্ঞাতনামা ৩/৪ জন সন্ত্রাসী ধরে মারপিট করে ডান কাধের কলার বোন ভেঙ্গে গুরুতর আহত করে।

এছাড়া সজিব রায়হানের কাছে থাকা নগদ এক লক্ষ চল্লিশ হাজার টাকা কেড়ে নিয়ে যায়। আহত সজিব রায়হানের পিতা এ ঘটনার সঠিক বিচার চান।

এ বিষয়ে শামীম আক্তার মুকুলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কেশবপুর থানার এস আই গোরাচাঁদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা