ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রেন-বালুবাহী ট্রাকের সংঘর্ষ, আহত ৭

জেলা প্রতিনিধি: গাজীপুর মহানগরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ট্রেনের ইঞ্জিনের সামনে বসা কয়েকজন যাত্রী।

আরও পড়ুন: উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ চালু

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শহিদুল ইসলাম এ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়দেবপুর থেকে বিকেল ৩টার দিকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেন চাঁপাই মেইল সালনার ভাগলপুর এলাকায় পৌঁছালে একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনের সামনে বসা ৫-৭ জন যাত্রী আহত হন। তাদের হাত ও পায়ের বিভিন্ন অংশ কেটে গেছে। পরে মৌচাক স্টেশনে ট্রেনটি পৌঁছালে আহতদের নামিয়ে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: ছেলের হাতে বাবা খুন

মৌচাক রেলস্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সালনা এলাকায় ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের সামনের অংশে কিছুটা ক্ষতি হয়েছে। আসলে যাত্রী বেশি থাকায় তারা ট্রেনের সামনে উঠেছিলেন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শহিদুল ইসলাম বলেন, ভাগলপুর এলাকায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের বিষয়টি শুনেছি, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা