সারাদেশ

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালমারী জর্জ একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ও সহকারী শিক্ষক কৃষ্ণ সাহার বিরুদ্ধে মানববন্ধন ও অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

বুধবার সন্ধ্যায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও অপপ্রচার করার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষক কৃষ্ণ সাহা বলেন, 'ঘটনার দিন আমি ফরিদপুরে ছিলাম। অথচ প্রচার করা হয় আমার তত্ত্বাবধানে স্কুলে র‌্যাগ ডে পালিত হয়েছে। চক্রটি উদ্দেশ্যমূলকভাবে আমার সমালোচনা করতে গিয়ে আমার ব্যক্তিগত ও পারিবারিক বিষয়েও আক্রমণ করে চলেছে। এটা খুবই দু:খজনক। বর্তমান ম্যানেজিং কমিটির পক্ষাবলম্বন করায় আমি অনেকের বিরাগভাজন হয়েছি।'

আরও পড়ুন : এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম বলেন, 'আমার অনুমতিতেই নাকি র‌্যাগ ডে পালিত হয়েছে! কি মিথ্যাচার! শিক্ষার্থীরা আমার কাছে বিদায় অনুষ্ঠান করার অনুমতি চায়। আমি আপত্তি জানালে কয়েকজন অভিভাবক ও এক ছাত্রলীগ নেতার সুপারিশে অনুমতি দেই। সুন্দর, শালীন পরিবেশে ছাত্র-ছাত্রীরা কেবল রান্না-বান্না ও খাওয়া-দাওয়া সেরে চলে যান। অথচ পরে দেখলাম,আমার অনুমতিতে নাকি জর্জ একাডেমিতে র‌্যাগ ডের নামে অশ্লীল কার্যকলাপ হয়েছে। কেউ কেউ আবার অতি উৎসাহী হয়ে এর প্রতিবাদে মানববন্ধনও করছেন- যা খুবই দু:খজনক ও হাস্যকর।'

তিনি বলেন, 'যে ছবি ব্যবহার করে র‌্যাগ ডে বা অশালীন কার্যকলাপের কথা বলা হচ্ছে তা আসলে আমার স্কুলের ছেলে-মেয়ের নয়। অন্য জায়গার ছবি আমার স্কুলের বলে চালিয়ে দেওয়া হয়েছে। ছবির ব্যাকগ্রাউন্ড বা পিছনের দৃশ্যপট খেয়াল করলেই সেটার প্রমাণ মিলবে।'

আরও পড়ুন : গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুল হাসান বলেন, 'আমি গ্রাম থেকে শহরে এসেছি সভাপতিগিরি করতে- এটাই আমার বড় অপরাধ। চেয়েছিলাম শেষ বয়সে স্কুলটির জন্য ভালো কিছু করে যাবো। কিন্তু বিরোধী পক্ষ সে সুযোগ আর দিলোনা। একটার পর একটা ষড়যন্ত্র হচ্ছে। আমার বদনাম রটাতে যা কিছু করা দরকার তার সবই করছে প্রতিপক্ষ মহলটি। আমাকে উচ্ছেদ করতে গিয়ে তারা গোটা স্কুলটাকেই ধ্বংস করে ফেলতে চাইছে। এটা মোটেও কাম্য নয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফিরোজ আহমেদ, মোঃ ইকবাল হোসাইন, অশোক কুমার, সহকারী শিক্ষক মহসিন আলম প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা