সংগৃহীত
সারাদেশ

৪র্থ দিনেও ঢাকা-রাজবাড়ী বাস বন্ধ 

জেলা প্রতিনিধি: ফরিদপুরের যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন পরিবহনের মালিকের সঙ্গে দ্বন্দ্বের জেরে টানা ৪ দিন ধরে রাজবাড়ী-ঢাকা রুটে দূরপাল্লার পরিবহন বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। গত ২ অক্টোবর ভোর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ করে দেয় রাজবাড়ী বাস মালিক গ্রুপ।

আরও পড়ুন: শার্শায় সড়কে অফিস সহকারীর মৃত্যু

জানা যায়, ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের ২ টি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের অনুমতি দেয়। কিন্তু গোল্ডেন লাইন পরিবহনের ৫-৬টি বাস প্রতিদিন চলাচল করে। তাই ২৯ সেপ্টেম্বর রাতে রাজবাড়ী পরিবহন মালিক পক্ষ গোল্ডেন লাইনের যাত্রীদের বাস থেকে নামিয়ে খালি বাসটি ঢাকায় ফেরত পাঠায়। এর জেরে গাবতলীতে গোল্ডেন লাইন পরিবহন শ্রমিকরা গত ১ অক্টোবর সন্ধ্যায় রাজবাড়ীর সকল বাস কাউন্টার বন্ধ করে দেয়।

একই সাথে তারা ঘোষণা দেয়, রাজবাড়ী থেকে কোনো বাস ঢাকায় আসবে না। ঢাকা থেকেও কোনো বাস রাজবাড়ী যাবে না। এ ঘটনার পর দিন সোমবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজবাড়ীর কোনো বাস ঢাকায় আসেনি।

আরও পড়ুন: মোংলায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জানান, রাজবাড়ী-ঢাকা রুটে ১০৩টি ট্রিপ চলাচল করে। যার মধ্যে রাজবাড়ীর বাসের ট্রিপ রয়েছে মাত্র ৫৩টি। কোনো আলোচনা না করে অন্যান্য বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল শুরু করায় আমরা তাতে বাধা দেয়। এ কারণে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়। তারা বলেছে- আমরা যেন গাড়ি নিয়ে ঢাকা না যাই। তাই নিরাপত্তার কথা ভেবে বাস বন্ধ রেখেছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা