ছবি: সংগৃহীত
সারাদেশ

নৌকাবাইচ নিয়ে সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল চিকিৎসকের

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল‌ ৫ টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর ব্রহ্মপুত্র নদের আমড়ীতলা ঘাটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইসলামপুরের নৌকা তুফানের মাঝি এলাকার মো. সাইদ (৫৫) হাসান আলী (৩৭), বরকত উল্লাহ (৩২) এবং মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের সোনার তরী নৌকার খলিল (৬০) ও ফরিদ (৪৫)।

আরও পড়ুন: রাণীশংকৈলে ৫শ একর বনভূমি বেদখল

জানা গেছে, গত সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে উপজেলার শ্যামপুরের আমড়ীতলা ঘাটে নৌকাবাইচ শুরু হয়। গতকাল প্রতিযোগিতার ফাইনাল দিন ছিল। এ দিন প্রতিযোগীরা ইসলামপুর উপজেলার তুফান ও মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের সোনারতরী ২ নৌকা এক সাথে প্রতিযোগিতা শুরু হয়।

এর এক পর্যায়ে ২ নৌকা খুব কাছাকাছি দিয়ে এগিয়ে চলছিল। এ সময় ইসলামপুরের তুফান নৌকা এগিয়ে গেলে পেছন থেকে ঝাউগড়ার সোনারতরী নৌকার মাঝিরা তুফান নৌকাকে টেনে ধরেন। এরপরেই নৌকায় ২ পক্ষের মাঝিমাল্লাদের মধ্যে সংঘর্ষ হয় এবং এতে তাদের ৫ জন আহত হন।

আরও পড়ুন: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এ বিষয়ে নৌকাবাইচ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান খলিল জানান, সংঘর্ষের ঘটনা ঘটায় নৌকাবাইচ প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানা, নৌকাবাইচের সময় নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ ছিল। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মেলান্দহ মাদারগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএস মিজানুর রহমান, দিদার পাশা, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেনসহ মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা