সংগৃহীত
সারাদেশ

হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা ইটনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সোহেল মিয়া (২৩) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আরও পড়ুন: খালে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল মিয়া ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী এলাকার আলাল মিয়ার ছেলে।

মামলার এজাহারের বিবরণে জানা গেছে, ২০২০ সালে সোহেল মিয়ার সাথে একই গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সুখের জন্য যৌতুক হিসেবে ২ লাখ টাকার স্বর্ণালংকার ও ঘরের আসবাবপত্র দেন সাবিনার বাবা। কিন্তু বিয়ের কিছু দিন পরেই যৌতুকের জন্য সাবিনাকে নানাভাবে অত্যাচার শুরু করে তার স্বামী।

আরও পড়ুন: রংপুরে গাঁজা-ফেন্সিডিলসহ আটক ৪

পরে ভ্যান কেনার জন্য সোহেলকে আরও ২০ হাজার টাকা যৌতুক দেন সাবিনার বাবা। এরপর আবারও সোহেল মিয়া ১ লাখ টাকা যৌতুক দাবি করলে দিতে অপারগতা জানায় সাবিনা। এরই জেরে ২০২১ সালের ২২ এপ্রিল রাতে বসতবাড়ির উত্তর পাশের জাম্বুরা গাছের নিচে শ্বাসরোধে সাবিনাকে হত্যা করা হয়। পরে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে।

পরে ঘটনার দিনই সাবিনার বাবা ইদ্রিস মিয়া সাবিনার স্বামী সোহেল মিয়া ও শাশুড়ি ফুলবানুকে অভিযুক্ত করে ইটনা থানায় হত্যা মামলা করেন। এরপর ২০২০ সালের ২৪ আগস্ট তৎকালীন ইটনার থানার পরিদর্শক মোহাম্মদ আহসান হাবিব আসামি সোহেলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা