সারাদেশ

পুকুরে নেমে দুই ছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুকুরে গোসল করতে নেমে ২ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কুমারভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : দ. আফ্রিকায় সহিংসতায় নিহত ৫

মৃতরা হলো, ওই গ্রামের শাহ আলম মৃধার মেয়ে চাঁদনী (১০) ও জাহিদ শিকদারের মেয়ে মরিয়ম (১১)। দুজন আমেনা হাকিম দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আমেনা হাকিম দাখিল মাদরাসায় যায় চাঁদনী ও মরিয়ম। তারা ক্লাস শেষে বিকেল ৫টার দিকে মাদরাসা থেকে বাসায় ফিরে খাওয়া-দাওয়া করে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসলে নামে। এরপর বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে পুকুরের দিকে যায়। এসময় শিশু চাঁদনীর মরদেহ পানিতে ভেসে উঠতে দেখা যায়। এরপর পুকুরে অনেক খোঁজাখুঁজি করে মরিয়মের মরদেহও উদ্ধার করা হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : কক্সবাজারে কমছে বন্যার পানি

নিহত মরিয়মের মা জানান, বিকেলে মাদরাসা থেকে এসে ভাত খেয়ে মেয়ে বলে গোসল করবে। আমি ভেবেছি বাড়িতে গোসলখানায় গোসল করবে। এ সময় আমি ছোট ছেলেকে টিউশন মাস্টারের কাছে প্রাইভেট পড়াতে নিয়ে যাই। এসে দেখি মরিয়ম নেই। এর প্রায় আধা ঘণ্টা পরে খোঁজাখুঁজি করে পুকুরে চাঁদনীর মরদেহ ভেসে থাকতে দেখি। এর আগে চাঁদনী আমাদের বাসায় এসেছিল। তাই মনে হলো আমার মেয়েও গোসল করতে নেমেছে। এরপর পুকুর থেকে আমার মেয়ের মরদেহ উদ্ধার করি।

পদ্মা সেতু উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশু দুটিকে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তারা গোসল করতে নেমে ডুবে মারা গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা