সংগৃহীত
সারাদেশ

ইঁদুর মারার ফাঁদে স্কুলছাত্রের মৃত্যু 

জেলা প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় ধানক্ষেতে দেওয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জাহিদুল খান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কেউ দাবায়ে রাখতে পারে নাই

বুধবার (২২ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পৌর এলাকার নান্দিকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জাহিদুল খান উপজেলার নান্দিকাঠী এলাকার বাসিন্দা রিপন খানের ছেলে। সে নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, জাহিদুল পার্শ্ববর্তী একটি ঘেরে মাছ ধরতে গিয়ে হঠাৎ ধানখেতে পড়ে যায়। এ সময় সেখানে থাকা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জাহিদুলের সঙ্গে আরও কয়েকটি ছেলে ছিল। তারা জাহিদুলকে বিদ্যুতের তারে জড়িয়ে ছটফট করতে দেখে বাড়িতে এসে খবর দেয়। এরপর বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে এবং স্থানীয় কাউন্সিলর থানা পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন : জাতিসংঘ পানি সম্মেলন বাংলাদেশ সহ-সভাপতি নির্বাচিত

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, ধানখেতে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠিতে প্রেরণ করা হবে।

মৃতের অভিভাবকদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা