সারাদেশ

কক্সবাজারে শুরু হচ্ছে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

এম.এ আজিজ রাসেল : আগামী ৭ জানুয়ারি থেকে কক্সবাজারে শুরু হচ্ছে ২৭তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে।

আরও পড়ুন: বিদায়ী বছরে সড়কে ঝড়ল ৯৯৫১

এ উপলক্ষে সোমবার (০২ জানুয়ারি) সকালে জেলা ইপিআই স্টোর সম্মেলন কক্ষে আয়োজিত জেলা এ্যাডভোকেসী সভায় এ তথ্য জানানো হয়

এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান। তিনি বলেন, "৪ বছরের শিশুরা কৃমি আক্রান্ত কম হয়। তবে ৫ থেকে ১৬ বছর বয়সের শিশু-কিশোরদের কৃমি সংক্রমণ বেশি হয়। তাই সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫-১৬ বছরের বয়সের সবাইকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। এই ওষুধ সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এবার শতভাগ টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য সবার সহযোগিতা দরকার।"

আরও পড়ুন: কারাগারে সশস্ত্র হামলায় নিহত ১৪

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কর্মকর্তা টিটু চন্দ্র শীল, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী এহসান, উখিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন, রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পরে কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে সচিত্র প্রতিবেদন পেশ করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইমরুল কায়েস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা