সারাদেশ

দৌড় প্রতিযোগিতায় হাজারো দর্শকের ভিড়

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: বিনোদনের জন্য ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা।

আরও পড়ুন: কারাগারে সশস্ত্র হামলায় নিহত ১৪

রবিবার (০১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট বিলপাড়া এলাকায় এই ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সালন্দর চাষী ক্লাব ও ইউপি চেয়ারম্যানের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হযেছে।

ঘোড় দৌড় প্রতিযোগিতায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ ও নীলফামারী জেলার ডোমার সহ বিভিন্ন এলাকা থেকে আসা ৩০টি ঘোড়া অংশ নেয়। এর মধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সের চার-পাঁচ জন কিশোর ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।

পঞ্চগড় থেকে আসা দর্শক সোলাইমান আলী বলেন, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা খেলাটি এখন বিলুপ্তির পথে। এ খেলাটি দেখে বেশ ভাল লাগল। এটি যেন টিকিয়ে রাখা যায় সেজন্য প্রতিবছর কমপক্ষে একবার এ খেলার আয়োজন করা উচিত।

সালন্দর শিংপাড়া হতে আসা প্রতীমা রানী বলেন, ‘জীবনে কখনো ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখিনি। এবারই প্রথম এরকম একটি খেলা দেখতে পেয়ে বেশ ভাল লাগল।

হাসিবুর ইসলাম নামে এক ঘোড়া মালিক বলেন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেই। অনেক জায়গায় প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। সেই ধারাবাহিকতায় আজও তিনি বিজয়ী হব আশা করছি। এ খেলাটি টিকিয়ে রাখা গেলে এবং মাঝে মাঝে এর আয়োজন করা হলে আমরা বড় বড় ঘোড়া পালন করতে পারব।

নারী ঘোড়া প্রতিযোগী তাসলিমা জানান, আমি ৭ বছর থেকে ঘোড়া চালাই। সেই থেকে আমি অনেক জায়গায় খেলায় অংশগ্রহণ করে আসছি। তখন আমার নিজস্ব ঘোড়া ছিল না। প্রথম আলো থেকে আমাকে একটা ঘোড়া দিয়েছিল। কিন্তু রেসে অংশ নিতে গিয়ে আমার ঘোড়ার কোমর ভেঙ্গে গিয়েছিল। পরে সেটি ৫০ হাজার টাকায় বিক্রি করে দেই। পরে আমি একটি ঘোড়া কিনেছি। এক লক্ষ দিতে পারলেও এখনো ২ লক্ষ টাকা বাকী রয়েছে। ২ লক্ষ টাকা আমার দেনা রয়েছে।

সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন, ঘোড় দৌড় গ্রামীণ জনপদের একটি ঐতিহ্যবাহী খেলা। এটি হারিয়ে যেতে বসেছে। আমরা পুরুষ মানুষ যেখানে সেখানে বিনোদন নিতে পারি। কিন্তু ঘরের মা বোনেরা বিনোদন নিতে পারে না। তাদের কথা বিবেচনা করে আজকের এই আয়োজন। আগামীতেও আরো বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ঘোড় দৌড় প্রতিযোগিতা আয়োজনকারী সালন্দর চাষী ক্লাবের সভাপতি ডা: মাজেদুল হক জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় টিকিয়ে রাখতে এমন আয়োজন করি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনটি গ্রুপের প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয় নীলফামারীর হাসিবুল, দ্বিতীয় হয় ডোমারের রনি এবং ৩য় হয় নওগাঁর তাসলিমা। বিজয়ীদের মধ্যে বাই সাইকেল ও এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়।

ঘোড় দৌড় প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, পঞ্চগড়ের দেবীগন্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা