সারাদেশ

পৌরসভার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে কর্মচারীদের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি : অনিয়ম, স্বেচ্ছাচারীতা, বৈষম্য ও বিধিবর্হিভূত কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠির নলছিটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মীরবহরের প্রত্যাহার দাবি করেছেন ৩৪ জন কর্মচারী। এমনকি নির্বাহী কর্মকর্তা পৌরসভায় যোগদানের পর থেকে মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত করছেন এবং কর্মচারীদের বেতন ভাতা দিচ্ছেন না। এ ঘটনায় বিক্ষুব্দ কর্মচারীরা নির্বাহী কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানিয়ে রবিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার ও ঝালকাঠির জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকা ডুবে ২০ জনের মৃত্যু

অভিযোগে জানা যায়, গত ১৫ আগস্ট নলছিটি পৌরসভায় নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার অতিরিক্ত দায়িত্বে থাকা জাকির হোসেন মীরবহর। যোগদানের পর থেকে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পৌরসভার কর্মচারী মিজানুর রহমান পান্না ও শাওনকে অকথ্যভাষায় গালাগাল করেন নির্বাহী কর্মকর্তা। তিনি বিভিন্ন সময় বিধিবর্হিভূত কাজ করেন। অনিয়ম, স্বেচ্ছাচারীতা ও বৈষম্যের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব ঘটনায় তাঁর ওপর ক্ষুব্দ হয় পৌরসভার ৩৪ জন কর্মচারী। তাঁরা সবাই এক হয়ে নির্বাহী কর্মকর্তার প্রত্যাহার দাবি করেন।

পৌরসভার অফিস সহায়ক মিজানুর রহমান পান্না বলেন, নির্বাহী কর্মকর্তা যোগদানের পর থেকেই কর্মচারীদের সঙ্গে বাজে ব্যবহার করে আসছেন। তিনি মেয়রের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন। আমার বাবার অবসরকালীন ভাতার বিষয়ে কথা বলতে গেলে সে আমার সঙ্গে খারাপ আচরণ করেন। শুধু আমি না তাঁর রোষানলে পড়েছে পৌরসভার প্রায় সব কর্মচারী। আমাদের ভেতন ভাতাও বন্ধ রেছেন তিনি। আমরা তাঁর বিচার চাই।

এ ব্যপারে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান বলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা যোগদানের প্রথম দিনেই আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন। তিনি আমার কোন কথা শোনেন না। এমনকি আমাকে আমার কক্ষ ছেড়ে দিতে বলেন। ওই কক্ষে তিনি বসবেন বলেও জানান। এতো সাহস তিনি কিভাবে পেলেন আমি জানি না। পৌরসভার কর্মচারীরা তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছে, এ দাবির সঙ্গে আমিও একমত।

আরও পড়ুন: চীনা নাগরিকের ৭ বছরের কারাদণ্ড

এ ব্যাপারে পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মীরবহর বলেন, আমি কোন স্টাফের সঙ্গে খারাপ আচরণ করিনি। এটা মিথ্যা অভিযোগ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা