নিরাপদ চিকিৎসা চাই ফ্রি মেডিকেল ক্যাম্প
সারাদেশ

নিরাপদ চিকিৎসা চাই ফ্রি মেডিকেল ক্যাম্প

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নে সামাজিক সংগঠন "নিরাপদ চিকিৎসা চাই" চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত

শুক্রবার (১৯ আগষ্ট) ইউনিয়নের আড়িয়ল গ্রামের শেখ বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়। মেডিকেল ক্যাম্প পরিচালনার করেন (এমবিবিএস) ডাক্তার মো. জয়নাল আবেদীন সুজন।

সংগঠনের নিজস্ব অর্থায়নে এবং বাদল মিজি স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃটেডের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করেছে নিরাপদ চিকিৎসা চাই মুন্সীগঞ্জ জেলা কমিটি।

আরও পড়ুন: সুদানে ভয়াবহ বন্যায় নিহত ৭৭

নিরাপদ চিকিৎসা চাই জেলার সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক শেখ সঞ্চালনা এতে উপস্থিত ছিলেন নিরাপদ চিকিৎসা চাই কেন্দ্রিয় যুগ্ম সচিব মো. রবিন আহম্মেদ, বাদলমিজি স্পেশালাইজড হাসপাতাল লিঃ চেয়ারম্যান হারুন অর রশিদ বাদল মিজি, ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম কবির,আড়িয়ল ইউপির সদস্য মো. জামাল মেম্বার, আড়িয়ল বালিগাঁও ইউনিয়ন সাবেক মহিলা সদস্য ফাহিমা আক্তার,সমাজ সেবক আলমগীর হাওলাদার, মাহফুজুর রহমান সুজন, শাকিল হাওলাদার।

এ ব্যাপারে স্থানীয় প্রবীণ একজন বৃদ্ধাকে কেন এসেছেন জানতে চাইলে তিনি তার ভাষায় জানান, বাবা অনেকদিন যাবত শারিরিক সমস্যায় ভুগছি অর্থের অভাবে ডাক্তার দেখাতে পারিনা। এখানে বিনা টাকায় ডাক্তার দেখার ব্যবস্থা করে দিছে নিরাপদ চিকিৎসা চাই ঔষুধ দিছে, এতে আমরা অনেক খুশি।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

প্রসঙ্গত, মরহুম জাবির নওশাদ খানের অকাল মৃত্যুতে প্রতিষ্ঠিত সংগঠন নিরাপদ চিকিৎসা চাই। এ উপলক্ষে সংগঠনটি চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা