বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
সারাদেশ

বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের বিরুদ্ধে ঘুষ, স্বেচ্ছাচারিতাসহ কয়েকটি অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দিয়েছেন উপজেলার ৭ ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান।

আরও পড়ুন : স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা হামলা

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় কমিশনার বরাবরে গত ২৮ জুন একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

লিখিত অভিযোগে উপজেলা পরিষদের প্রকল্প অনুমোদনে স্বেচ্ছাচারিতা, সদস্যদের মতামত গ্রহণ না করা, প্রকল্পের বিল পাশে অর্থদাবী ও ইউনিয়ন পরিষদের নামে আসা বিভিন্ন সরকারী বরাদ্দ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সদস্যদের সাথে খারাপ আচরণের অভিযোগ আনা হয়।

অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন বাহুবল উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, স্নানঘাট ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হক, পুটিজুরি ইউপি চেয়ারম্যান মুদ্দত আলী, সাতকাপন ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, বাহুবল সদর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, লামাতাসি ইউপি চেয়ারম্যান আকম উস্তার মিয়া তালুকদার, মিরপুর ইউপি চেয়ারম্যান মো. শামীম ও ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান।

আরও পড়ুন : ১৯ ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ

উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা করিয়েছেন। ইউএনওর সাথে আমার বিরোধ থাকায় সে রাত ২টা পর্যন্ত গোপন মিটিং করে চেয়ারম্যানদেরকে দিয়ে এই অভিযোগ করায়। আর সংরক্ষিত ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার প্রলোভনে এতে স্বাক্ষর করে।

বিষয়টি জানতে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ইউপি চেয়ারম্যানদের দিয়ে এই অভিযোগে করিয়েছি, এটা অযৌক্তিক। আগে থেকেই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা