সারাদেশ

সিলেটে কমছে বন্যার পানি

সান নিউজ ডেস্ক: শুক্রবার (১ জুলাই) থেকে আবার কমতে শুরু করেছে সুরমা নদীর পানি। সিলেটে বন্যার সার্বিক পরিস্থিতিও উন্নতির দিকে।

আরও পড়ুন: দোরাইস্বামীর বিদায়, আসছেন সুধাকর

শনিবার (২ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত নেই সিলেটে। বন্যাকবলিত এলাকায় সরকারি-বেসরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যার পানি নেমে গেলেও বসবাসের উপযোগী না হওয়ায় এখনও অনেকেই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত তথ্য মতে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১০ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ২ সেন্টিমটার কমেছে। তবে স্থিতিশীল অবস্থায় আছে কুশিয়ারায়। এ নদীর পানি ৫ সেন্টিমটার কমেছে।

এদিকে, শুক্রবার সিলেটে থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে শনিবার রোদ উঠেছে। সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপ-সহকারী প্রকৌশলী একেএম নিলয় পাশা।

আরও পড়ুন: ভক্তের স্ত্রীকে নিয়ে পালিয়েছে পীর

টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বাড়ছিল। বন্যার আশঙ্কাও ফের দেখা দিয়েছিল। অবশ্য শুক্রবার থেকে পানি কমতি অব্যাহত রয়েছে। অন্যদিকে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্চের নিচু এলাকাগুলোতে এখনও বন্যার পানি রয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিববুর রহমান জানান, এখনও ৩৬ হাজার ৮৮ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা