সারাদেশ

ঠাকুরগাঁও পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: বিদায় নিলেন ডেনিশ রাজকুমারী

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম জাহিদ ইকবাল ও বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম ডন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার (২৮ এপ্রিল ) সন্ধ্যায় পৌর শহরের প্রাণী সম্পদ হাসপাতালের সামনে হেঁটে যাওয়ার সময় থ্রি হুইলার (পাগলু) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সালম উদ্দিন (জাতরু) ( ৮৪) নামে এক বৃদ্ধ দুর্ঘটনায় পতিত হন। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত সাড়ে ৮ টায় তিনি মারা যায়। সালম উদ্দিনের বাড়ি রাণীশংকৈল বিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে।

উপজেলার বলিদ্বারা হঠাৎপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে লিটন আলী (২২) মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে বলিদ্বারা নলদীঘি নামক স্থানে থ্রি হুইলার পাগলুর ধাক্কায় আহত হন। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ( ২৭ এপ্রিল ) সকালে তিনি মারা যান।

এছাড়াও রানীশংকৈল উপজেলার কাতিহার এলাকার সুভাস রায়ের ছেলে জিসান রায় (১৭) বুধবার রাত সাড়ে ৭ টায় কাতিহার বিশমাইল নামক এলাকায় মোটর সাইকেল নিয়ে একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

আরও পড়ুন: ইথিওপিয়ায় সশস্ত্র হামলায় ২০ মুসল্লির মৃত্যু

ওই দিন রাতে বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া কলন্দা গ্রামের আব্দুস সালামের ৬ বছরের মেয়ে শাম্মী আক্তার নেকমরদ নয়া মার্কেট নামক স্থানে রাস্তা পাড়াপাড়ের সময় মহেন্দ্র ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে ঠাকুরগাঁও হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা