কুষ্টিয়ায়, নেই, এবার, রথের, আনুষ্ঠানিকতা,
সারাদেশ

কুষ্টিয়ায় নেই রথের আনুষ্ঠানিকতা

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার কুষ্টিয়ার ঐতিহ্যবাহী রথের আনুষ্ঠানিকতা নেই। হবে না রথটানা, বসবে না মেলা।

মঙ্গলবার (২৩ জুন) শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা।

কুষ্টিয়ার এ রথযাত্রাকে ঘিরে বড়বাজার থেকে মোয়াজ্জেম ষ্টোর পর্যন্ত প্রতিবছর বসে বিশাল মেলা। প্রচুর লোক সমাগমও ঘটে মেলায়। দূরদূরান্ত থেকে দর্শনার্থীদের সমাগম ঘটে মেলায়। তবে এ বছর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। হবে না রথটানা, বসবে না মেলা।

জেলা পূজা উদযাপন পরিষদের সহ-আইন সম্পাদক এ্যাডভোকেট শীলা বসু (এজিপি) জানান, কুষ্টিয়ার রথটি ঐতিহ্যবাহী রথ। বহু যুগযুগ ধরে এ রথউৎসব হয়ে আসছে। কিন্তু এ বছর মহামারী করোনার কারণে কোনো আনুষ্ঠানিকতা হবেনা।

শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ কান্তি চাকী (খোকন) জানান, এ বছর রথ টানা হবে না। মেলা করতে নিষেধ করা হয়েছে। কোনো রকম আনুষ্ঠানিকতা হবে না।

কুষ্টিয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ বৈষ্ণব আনন্দ দাস বলেন, এবার রথটানা হবেনা। তবে মন্দিরের মধ্যে ভক্তবৃন্দ বাদে স্বাস্থ্যবিধি মেনে শুধু অনুষ্ঠান করা হবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা জানান, কুষ্টিয়ায় ২ টি রথ হয়। প্রথমটি শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির এর রথ। পরেরটি ইসকন মন্দিরের। করোনার কারণে এ বছর রথটানা হবে না। মন্দিরের মধ্যে ধর্মীয় পূজা হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা