সারাদেশ

এবার সিএমপিতে রদবদল

চট্টগ্রাম প্রতিনিধি :

এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) পদে চারটি রদবদল হয়েছে।

সোমবার ২২ জুন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

তিনি জানান, ডিসি (বন্দর) মোহাম্মদ হামিদুল আলমকে ডিসি (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) পদে বদলি করা হয়েছে।

তার পরিবর্তে এসেছেন সদ্য পদোন্নতি পাওয়া ডিসি মোহাম্মদ কামরুল ইসলাম। এছাড়া সদ্য পদোন্নতি পাওয়া ডিসি জয়নুল আবেদীনকে ডিসি (ট্রাফিক-পশ্চিম) ও শাকিলা সুলতানাকে ডিসি (পিওএম-বন্দর) পদে পদায়ন করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা