সারাদেশ

আশুলিয়ায় বন্দুক যুদ্ধে ১ জন নিহত

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ার কবিরপুরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রায়হান সরকার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। র‌্যাব বলছে, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন এবং দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় মাদক ব্যবসা করে আসছিলেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কবিরপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রায়হান সরকার (৩৫) চাঁদপুর জেলার উত্তর মতলব থানার আইয়ুব সরকারের ছেলে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় মাদক পরিবহন ও বিক্রি করে আসছিল রায়হান। কখনও পিকনিকের বাসে, আবার কখনও কাভার্ড ভ্যানের ভেতরে মাদক পরিবহন করতো সে।

সোমবার সকালে রায়হান আশুলিয়ার কবিরপুরে মোশারফ হোসেনের বাড়িতে অবস্থান করছে বলে নিশ্চিত হয় র‌্যাব। এরপর ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাদক ব্যবসায়ী রায়হান কক্ষের ভেতর থেকেই র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি তিন রাউন্ড গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে রায়হান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এসময় র‌্যাব সদস্য নাছির ও মনির পায়ে গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়ে আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী রায়হানের বিরদ্ধে একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর অন্য একটি টিম আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় কুষ্টিয়াগামী লবণবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসম আটক ট্রাকের চালক ও সহকারীসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-২।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা