সারাদেশ

বিয়ের দাবিতে হাই ভোল্টের টাওয়ারে যুবক!

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজির বিহারি ক্যাম্প সংলগ্ন এলাকায় সিদ্ধিরগঞ্জ-ডাচবাংলা পাওয়ার প্ল্যান্টের ১৭০ ফুট উঁচু এক লাখ ৩২ হাজার (১৩২ কেভি) ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারে হঠাৎই উঠে পড়ে বিপ্লব মিয়া (২৬) নামে এক যুবক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রেমিকার সঙ্গে বিয়ে দেওয়াসহ বেশ কয়েকটি দাবি জানায় বিপ্লব। পরে পরিবারের সদস্যদের অনুরোধ ও অন্যান্যদের চেষ্টায় আড়াই ঘণ্টা পর তাকে নিচে নামানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস, পুলিশ জানায়, বিহারি ক্যাম্পের বাসিন্দা বিপ্লব তার প্রেমিকার সঙ্গে বিয়ের দাবিতে শনিবার রাতে ১৩২ কেভির বৈদ্যুতিক টাওয়ারের ৮০ ফুট উঁচুতে উঠে পড়ে। পাশেই দড়ি বেঁধে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখে সে। পরে ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুলিশ ও পরিবারের সদস্যরা অনুরোধ করেও তাকে নিচে নামতে রাজি করানো যাচ্ছিলো না।

প্রায় এক ঘণ্টা পর ক্যাম্পের ভোলা মেম্বারের কথায় কিছুটা নিচে নেমে এলে আশেপাশের লোকজনের চিৎকারে এবং ফায়ার সার্ভিসের কর্মীদের এগিয়ে যেতে দেখে পুনরায় সে ওপরে উঠতে থাকে। এরপর তার ভাই বাবুর কথায় কিছুটা নিচে নেমে আসে। পরে টাওয়ারের অপর প্রান্ত দিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী ওপরে উঠে তাকে আটকে ফেলেন। পরে বেল্ট দিয়ে বেঁধে তাকে নামিয়ে আনা হয়।

আদমমি ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান জানায়, বিভিন্ন উপায়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে অক্ষত অবস্থায় বিপ্লবকে নিচে নামিয়ে আনা হয়।

বিপ্লবের বাবা রিয়াজউদ্দিন জানান, তার ছেলে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়ির লোকজনকে হুমকি-ধমকিসহ নানা ঘটনা ঘটায়। বেশ কয়েকদিন ধরে সে একই ক্যাম্পের একটি মেয়েকে বিয়ে করতে পরিবারের অনুমতি চাইছিল। সম্মতি না দেওয়ায় সে এই ঘটনা ঘটায়।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, বিয়ের দাবিতে টাওয়ারের ৮০ ফুট উঁচুতে উঠে পড়েছিল ওই যুবক। পরে থানা পুলিশ ও আদমজীর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে নামিয়ে এনে পরিবারের কাছে দিয়ে দিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা