সারাদেশ

ডা. রকিব হত্যা: খুলনা সদর থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি:

খুলনায় ডা. আব্দুর রকিব খান নিহত হওয়ার ঘটনায় থানায় দেওয়া অভিযোগ নথিভুক্ত করতে বিলম্ব করায় সদর থানার ওসি আসলাম বাহার বুলবুলকে প্রত্যাহার করা হয়েছে। তাকে রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে হরিণটানা থানার ওসি আশরাফ হোসেনকে সদর থানার ওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওসি বুলবুলকে প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটামের পর এ সিদ্ধান্ত জানালো কেএমপি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সদর থানার ওসি আসলাম বাহার বুলবুলকে থানা থেকে প্রত্যাহার করে রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে হরিণটানা থানার ওসি আশরাফ হোসেনকে সদর থানার ওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এদিকে রকিব খান হত্যা মামলায় এজাহারভুক্ত ২য় আসামি আব্দুল কুদ্দুসকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার (২০ জুন) রূপসা উপজেলার পালেরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ডা. রাকিব হত্যা মামলায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করলো।

এর আগে ১৭ জুন রাতে অভিযান চালিয়ে এ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জমির, আবুল আলী, গোলাম মোস্তফা ও খাদিজাকে গ্রেফতার করা হয়। এছাড়া ১৬ জুন রাতে রকিবের মৃত্যুর পরই অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রূপসা উপজেলার পালেরহাট থেকে আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, খুলনা মহানগরীর মোহাম্মদ নগরের পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী শিউলী বেগমের মৃত্যুর জেরে ১৫ জুন রাত সাড়ে ৮টার দিকে শিউলীর স্বজনরা অপারেশনকারী ডা. রকিবকে মারধর করেন। এতে রকিব মারাত্মক জখম হন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রকিবের ছোট ভাই খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম গত ১৭ জুন ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৮-১০ জনকে আসামি করে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ অবস্থায় ১৭ জুন বিএমএর জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রকিব হত্যার অভিযোগ ও মামলা গ্রহণে অনীহা প্রকাশ করার অভিযোগ এনে বিএমএ নেতৃবৃন্দ খুলনা সদর থানার ওসির প্রত্যাহার দাবি করেন। ১৭ জুন রাতে আসামি গ্রেফতারের পর ১৮ জুন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেন। একই সাথে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জানান, মামলার সকল আসামি গ্রেফতার ও ওসি প্রত্যাহার না হলে ফের আন্দোলন শুরু করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

বিশ্বকাপ হারের ১৩ দিন পর মাঠে মেসি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ১৩ দিন পর আবার মাঠে ফিরেছেন আ...

প্রাক্তন ফিরে এলে কী করবেন?

জীবনের দীর্ঘ পথ পেরিয়ে যাওয়ার পর হঠাৎ যদি পুরোনো প্রেম আবার ফিরে আসে, তখন আবে...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা