সারাদেশ

সড়ক হয়েছে খাল, মানুষ নাজেহাল!

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলার শ্রীপুর-মাওনা সড়কে যাতায়াত করেন ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ' শিক্ষার্থী, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শ্রমকি এবং স্থানীয় বাসিন্দারা। ইটনির্মিত সড়কটি ইট উঠে যেন খালে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে সিএনজি, ইজিবাইক, নসিমন, ভটভটি, অটোবাইক ও ভ্যান চলাচল করছে। দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। চরম দুর্ভোগে আছেন সড়কটি ব্যবহারকারী লোকজন।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারের গ্রামীণ এই সড়কের এক কিলোমিটার বেহাল দশায় পাঁচটি গ্রামের প্রায় ২০ হাজার বাসিন্দার ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এক যুগেরও বেশি সময় ধরে সড়কটির এমন অবস্থা হলেও সংস্কারে কেউ এগিয়ে আসেনি বলে এলাকাবাসীর অভিযোগ।

স্থানীয় কৃষকদের অভিযোগ, উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রির জন্য উপজেলা সদরের হাটবাজারে নিতে হয়। কিন্তু ভাঙাচোরা সড়কের কারণে ভ্যানচালকেরা যেতে চান না। কেউ যেতে রাজি হলেও এর জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হয়। তাই দ্রুত সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন তারা।

অপরদিকে ব্যবসায়ীদের অভিযোগ, বেহাল এই রাস্তার কারণে মার খাচ্ছে তাদের ব্যবসা। বর্ষাকালে রাস্তায় যাতায়াত করাটা বিপজ্জনক। আশপাশের অনেক রাস্তা পাকা করা হলেও এ রকম গুরুত্বপূর্ণ রাস্তাকে পাকা করা নিয়ে টালবাহনা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সড়কটির তিন কিলোমিটারের মধ্যে শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া বাজার থেকে দুই কিলোমিটার কার্পেটিং করে। বাকি এক কিলোমিটার শ্রীপুর পৌর কর্তৃপক্ষ ইট দিয়ে চলাচল উপযোগী করে। দীর্ঘদিন ধরে উন্নয়ন না করায় ইট উঠে মাটি বের হয়ে গেছে। ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারের এক কিলোমিটার অংশ গর্ত হয়ে ছোট খালে পরিণত হয়েছে।

এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার না হওয়া এই রাস্তা দিয়ে চলাচলকারী বাসিন্দারা অতিষ্ঠ হয়ে গেছে। সংস্কারের নামে কয়েকবার সড়কটির মাপামাপি করা হলেও কাজের কোনও খবর নেই।

শ্রীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা বলছে, সড়কের বেহাল অবস্থার জন্য তাদের অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রায়ই স্লিপ কেটে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে পড়ে গিয়ে জামা-কাপড় নষ্ট হয়ে যায় তাদের। ওই দিন স্কুল-কলেজ কামাই (অনুপস্থিত) দিতে হয়। যানবাহনে এ সড়ক দিয়ে চলাচল করলে কষ্ট হয়, সময়ও বেশি লাগে বলে ক্ষোভ প্রকাশ করেছে তারা।

স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের উদাসীনতা ও স্থানীয় কাউন্সিলরের গাফিলতির কারণে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির উন্নয়ন কাজ হচ্ছে না। গুরুত্বপূর্ণ এই রাস্তা পাকা করার জন্য শ্রীপুর পৌর মেয়রের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে বলেন। স্থানীয় কাউন্সিলরের (৭ নং ওয়ার্ড) কাছে আবেদন জানালে তিনি বলেন, এ রাস্তা উন্নয়নে বাজেট না থাকায় সংস্কার করা হচ্ছে না।

এ বিষয়ে শ্রীপুর পৌরসভার প্রকৌশলী তবিবুর রহমান বলেন, 'এই মুহূর্তে বরাদ্দ না থাকা ও অর্থ সংকট থাকায় রাস্তার উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ এলে প্রস্তাব অনুযায়ী সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা