হাতিয়ায়, ভয়াবহ, অগ্নিকাণ্ড, নিহত, ৩,
সারাদেশ

হাতিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচরের চেয়ারম্যানঘাট এলাকায় সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় আগুন লেগে ৩ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামের মহিবুল ইসলাম নিপু (৩৭), হাতিয়া উপজেলার দরবেশ বাজার এলাকার রহমত (৩৬) ও খালেদ (৭০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে হিসেব করছিলেন নিপু। রাত ৯টার দিকে হঠাৎ করে নিপুর তেল দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সুবর্ণচর ফায়ার স্টেশনে খবর দেয়।

খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে মাইজদী স্টেশনের আরও একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে তেল, মুদি, কনফেকশনারি, খাওয়ার হোটেল, মোবাইল দোকানসহ অন্তত ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

আগুন নিয়ন্ত্রণের পর দোকানগুলোর ভেতরে তল্লাশি চালিয়ে পুড়ে যাওয়া নিপুর তেল দোকান থেকে নিপু ও রহমত নামে দুইজনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া আগুনের সূত্রপাতের কিছুক্ষণ পর অগ্নিদগ্ধ অবস্থায় নিপুর দোকান থেকে বের হয়ে আসা খালেদকে জীবিত অবস্থায় উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ জুন) ভোরে তিনিও মারা যান। এছাড়া আরো দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মৃত্যু থেকে বেঁচে যাওয়া শহিদ জানান, রাতে তিনিসহ মোট পাঁচজন ছিলেন নিপুর তেলের দোকানে। দোকানের মালিক নিপুসহ তিনজন পিছনে হিসাব করছিলেন। সামনে ছিলেন দুইজন। হঠাৎ দোকানের সামনে থেকে বিকট শব্দ করে আগুন লেগে গিয়ে দ্রুত আগুন দোকানের পেছনের চলে যায়। এ সময় তিনি আগুনসহ লাফ দিয়ে বাহিরে বের হয়ে অচেতন হয়ে যান। পরে জানতে পারেন দোকানের মালিক নিপু, কর্মচারি রহমত এবং আরেকজন স্থানীয় লোক খালেদ পুড়ে মারা গেছেন।

চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হালিম বলেন, অগ্নিদগ্ধ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আর একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিপুর তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকেই আগুনের সূত্রপাত। তারপরও অগ্নিকাণ্ডের মূল কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি করেছে।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. নূর নবী বলেন, খবর পেয়ে সুবর্ণচর ও মাইজদী স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত পরবর্তী বলা যাবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা