সারাদেশ

মেহেদী হত্যায় ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের আলোচিত মেহেদী হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকের পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা ফরিদ আহামদের ছেলে মোহাম্মদ ফারুক প্রকাশ ওমর ফারুক, আবুল বশরের ছেলে শাহেদ, মধ্যম বাহারছড়ার তৈয়বুর রহমানের ছেলে সাগর, জহির আহমদের ছেলে মিঠু ও আমির হোসেনের ছেলে ওয়াসিম।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এ তথ্য জানান।

তিনি বলেন, অর্থদন্ডে টাকা থেকে ১০ হাজার সরকারি কোষাগারে জমা হবে। বাকি টাকা ভিকটিমের মা রোজিনা আক্তারকে দেওয়ার নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন: জামালপুরে ট্রাক চাপায় অটোবাইকের যাত্রী নিহত

রায় ঘোষণার সময় মোহাম্মদ ফারুক ও শাহেদ উপস্থিত ছিলেন। অপর তিনজন পালাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে বাকবিতাণ্ডার জেরে ২০১০ সালের ২০ এপ্রিল রাত ১০টায় কক্সবাজার শহরের শহীদ মিনার রোডে (বন বিভাগের সামনে) হামলার শিকার হন মধ্য বাহারছড়া এলাকার বাসিন্দা ও আদালতের সাবেক পেশকার মৃত মোহাম্মদ সোলাইমানের ছেলে মেহেদি হাসান। পরে আহত অবস্থায় চমেক হাসপাতালে মারা যান তিনি।

অতিরিক্ত (পিপি-১) মোজাফফর আহমদ হেলালি বলেন, ছেলেকে হত্যার দায়ে ২০১০ সালের ২২ এপ্রিল ৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন নিহতের বাবা। দীর্ঘ তদন্ত শেষে এজাহারভুক্ত আসামি হুমায়ুনকে বাদ দিয়ে মধ্যম বাহারছড়ার তৈয়বুর রহমানের ছেলে সাগরকে যুক্ত করে মোট পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) তাদের যাবজ্জীবন সাজার রায় দেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন, মোহাম্মদ জাকারিয়া, তৌহিদুল আনোয়ার, আমির হোসেনসহ বেশ কয়েকজন আইনজীবী। রায়ে অসন্তোষ প্রকাশ করে আইনজীবী মোহাম্মদ জাকারিয়া জানান, আমরা উচ্চ আদালতে যাবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা