সারাদেশ

রাস্তার পাশে মিলল ব্যবসায়ীর মরদেহ

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে পুলিশ এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি।

নিহত মো. আমিনুল হক (৫৩) উপজেলার আল আমিন গ্রামের ৭নং টুইন হাউজ গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নিখোঁজের একদিন পর ১নং হরণী ইউনিয়নের ইসলামপুর এলাকায় রাস্তার পাশ থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর থেকে ব্যবসায়ী আমিনুল হক নিখোঁজ ছিলেন। এরপর বুধবার দুপুরের দিকে ১নং হরণী ইউনিয়নের ইসলামপুর এলাকায় রাস্তার পাশে তাঁর লাশ পড়ে থাকতে দাখে স্থানীয় এলাকাবাসী। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় বাংলাদেশি নিহত

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা