সারাদেশ

ভাইকে কুপিয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনা ঘটেছে গাইবান্ধায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম তানজির গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত কানিপাড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাইবান্ধা জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

আরও পড়ুন: জায়েদকে নিষিদ্ধ করল ১৮ সংগঠন

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

এজাহারে বলা হয়, স্ত্রীর সঙ্গে ছোট ভাই সাগর সরকার শাওনের পরকীয়ার সম্পর্ক ছিল। ঘটনা বুঝতে পেরে তানজির ২০২০ সালের ৬ জানুয়ারি সাগরকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ গোবরের ডিবির নিচে পুঁতে রাখে।

এ ঘটনায় পরদিন ৭ জানুয়ারি সাগরের বড় ভাই বেনজির আহমেদ কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওই দিনই পুলিশ লাশ উদ্ধার করে। এরপর সন্দেহভাজন তানজির আহমেদকে গ্রেফতার করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা