তে
সারাদেশ

বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সালাউদ্দীন মোল্যা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২৮.০১.২২) বেলা ৩টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার শেখর ইউনিয়নের বড়গা নতুনবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের খিজির আহমেদের ছেলে। তার উজাইফা নামে দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এ সময় মোটরসাইকেল চালক রাব্বি (২৪) গুরুতর আহত হয়।

আরও পড়ুন: রাজশাহীতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বোয়ালমারী থেকে সহস্রাইল যাওয়ার সময় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের শেখর ইউনিয়নের বড়গা নতুন বাজার পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক রাব্বি ও সালাউদ্দিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে সাতৈর বাজারে পৌছলে সালাউদ্দীন আহমেদের অবস্থার আরও অবনতি হয়। পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে আনলে জরুরি বিভাগে কর্মরত ডা. আমির হামজা রাব্বিকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক উত্তম কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। পরে মোটরসাইকেল চালক ও আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস সোবহানার

নারী ক্রিকেটে শক্তিমত্তায় ও সাফল্যে অন্য যেকোনো দল...

কিডনি রোগের ঝুঁকি বাড়ছে নারীদের, সতর্ক হবেন যে ৫ লক্ষণে

নারীদের দীর্ঘমেয়াদি কিডনি রোগের ঝুঁকি বাড়াতে পারে উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, মূ...

দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের শীর্ষস্থ...

রাজনগরে সাবেক ওয়ার্ড মেম্বারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়...

মাদারীপুরে জেলে পরিবারের মাঝে  চাল বিতরন

মা ইলিশ সংক্ষনে মাদারীপুরে অসহায় জেলে পরিবারের মাঝ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা