সারাদেশ

নাটোরে নৌকার ভরাডুবি নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিনিধি, নাটোর: সারাদেশে চলমান ইউপি নির্বাচনের ৫ম ধাপের নাটোরের গুরুদাসপুর ও নলডাঙ্গায় উপজেলায় নৌকার ভরাডুবি হয়েছে। দুই উপজেলার ১১ ইউপিতে মাত্র ৪টিতে নৌকা প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৬ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া একটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিশেষ করে জেলার দুটি উপজেলায় নৌকার ভরাডুবি নিয়ে তোলপাড় চলছে।

বুধবার (৫ জানুয়ারি) দিনগত রাতে নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সালাম ও গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিসার মো. ফেরদৌস আলম এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে নলডাঙ্গা উপজেলার পাঁচ ইউনিয়নের দুটিতে নৌকা ও গুরুদাসপুর উপজেলার ছয় ইউনিয়নের দুইটিতে নৌকা প্রার্থীরা জয়লাভ করেছেন।

নির্বাচিতরা হলেন, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে স্বতন্ত্র মো. আইয়ুব আলী, বিয়াঘাট ইউনিয়নে স্বতন্ত্র মো. মিজানুর রহমান সুজা। খুবজীপুর ইউনিয়ন নৌকা প্রতিক মো. মনিরুল ইসলাম দোলন, মুশিন্দা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল বারী বিজয়ী হয়েছেন। ধারাবারিষা ইউনিয়নে নৌকা প্রতিক মো. আব্দুল মতিন। চাপিলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মাহাবুবুর রহমান বিজয়ী হয়েছেন।

অপরদিকে, নলডাঙ্গা উপজেলার ব্রক্ষপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আসরাফুজ্জামান মিঠু, মাধবনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো জব্বার মৃধা, খাজুরা ইউনিয়নে মো. সোহরাব হোসেন নৌকা প্রতীক, পিপরুল ইউনিয়নে মো. কলিম উদ্দিন নৌকা প্রতীক, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী মো শাজাহান আলী নির্বাচনে বিজয়ী হয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা